বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

লিলি হল মোড়ে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, নিরাপত্তার দাবিতে উত্তেজনা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৩, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. সাদ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদের বাবার নাম লিয়াকত আলী লিটন। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা হলেও রাজশাহীতে ভাড়া থেকে পরিবারসহ বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে দুই ছেলেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন লিটন। লিলি হল মোড়ের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদ ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বাবা লিটন ও ছোট ভাই।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা বলেন, “এ জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। আমরা চাই এই মোড়ে ট্রাফিক পুলিশসহ একটি গোলচত্বর করা হোক। দাবি মানা না হলে সড়ক ছাড়ব না।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে সড়ক স্বাভাবিক করেছি। স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডেভিল হান্টের ৪ জনসহ গ্রেপ্তার ৩৫ জন

ভারতের অরুণাচল প্রদেশ দখল করতে চায় চীন

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

গ্রাম বাংলা থেকে, হারিয়ে যাচ্ছে তালের গাছ

রাজশাহী মহানগর আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

রাজশাহীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসবাদের অভিযোগে ২ জনসহ গ্রেপ্তার ২৭

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহীতে ৩০ % সুদের থাবায় নি:স্ব হওয়ার পথে শতাধিক পরিবার: টাকা আদায় করেন ভয়ংকর কায়দায়!

বিএমডিএ প্রকৌশলী ড. এজাদুলের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা