• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক মামুনুর রশীদের জন্মদিনে নেসকোর শ্রদ্ধা ও শুভেচ্ছা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৬:১১

গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক মামুনুর রশীদের জন্মদিনে নেসকোর শ্রদ্ধা ও শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের ৬১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি–২২৩৭) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপির সাবেক আহবায়ক সুমন সরদার, চন্দ্রিমা থানা বিএনপির আহবায়ক ফাইজুল ইসলাম ফাহি, যুবদল নেতা রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নজরুল ইসলাম বলেন, মামুনুর রশীদ মামুন শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি রাজশাহীর গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুখ। তার নেতৃত্বে মহানগরের দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। তারা জন্মদিনে তার দীর্ঘায়ু, সুস্থতা ও রাজনৈতিক সফলতা কামনা করেন।

জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মামুনুর রশীদ মামুনের নেতৃত্বে রাজশাহীর বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮