বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিচারকপুত্র হত্যার ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা ও তার স্ত্রী তাসমিন নাহার লুসীকে হত্যা চেষ্টার ঘটনায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে মামলার একমাত্র আসামী গ্রেপ্তার লিমন মিয়ার।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালত-২ এ জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী রেকর্ড করার সময় মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার ওসি হাবিবুর রহমান এবং আদালত পরিদর্শক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ওসি হাবিবুর রহমান জানান, দ্বিতীয় দফার পাঁচ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালত-২ এ হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করার জন্য আবেদন জানানো হয়। এ আবেদনের প্রেক্ষিতে বিচারক মামুনুর রশিদ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত লিমনের জবানবন্দী রেকর্ড করেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাত পৃষ্টার জবানবন্দীতে লিয়ন মিয়া হত্যার দায় স্বীকার করেছে। পুর্ব পরিচয় থাকলেও নানা কারণে বিচারক পরিবার লিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ নিয়ে হুমকি ধামকি দিলে ঘটনার এক সপ্তাহ আগে সিলেটের একটি থানায় লিয়নের নামে জিডি করেন বিচারকের স্ত্রী তাসমিনা নাহার। এই ক্ষোভ থেকে পরিচয় গোপন করে বিচারকের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করে লিয়ন।

সেখানে কথা কাটাকারির এক পর্যায়ে বিচারক স্ত্রী পুলিশকে কল করার জন্য মোবাইল হাতে নেয়। এ সময় পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার আশঙ্কা থেকে তাসমিন নাহার লুসীর উপর প্রথম হামলা করে ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে ছেলে তাওসিফকে কামড় দেয় এবং ছুরিকাঘাত করে বলে লিয়ন স্বীকার করে

গত ১৩ নভেম্বর নগরীর ডাবতলায় দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী তাসমিন নাহার লুসীকে ছুরিকাঘাত করে জখম করে লিমন মিয়া। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ছেলে সুমনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয় লিমনকে। পরের দিন বিচারক আব্দুর রহমান লিমনকে একমাত্র আসামী করে রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আহত কিশোরের চিকিৎসায় বাধার দেওয়ার অভিযোগ হাসপাতাল স্টাফের বিরুদ্ধে

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

র‍্যাবের অভিযানে দুই কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

রাসিকের উদ্যোগে লেক ও পুকুর সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন নগরবাসী

পদ্মা আবাসিক এলাকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে লেকের বস্তি!

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য

ছানার কাছে আমার দুই কাঠা জমি বায়নামা করেছি, সীমানাও বুঝিয়ে দিয়েছি” — আনোয়ার সাদাত নান্নু

আমাদের হাঁটু ভাঙবে না, কোমরও ভাঙবে না: ফখরুলকে ওবায়দুল কাদের