শুক্রবার , ১০ মার্চ ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আহত কিশোরের চিকিৎসায় বাধার দেওয়ার অভিযোগ হাসপাতাল স্টাফের বিরুদ্ধে

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১০, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আবির শেখ (১৬) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। এসময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত আবির নগরীর শাহমখদুম থানাধীন পবা নতুন পাড়া এলাকার (গাংপাড়া) সুজন শেখের ছেলে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত সিহাবের মা ও রামেক হাসপাতালের ট্রলিম্যান শিখা আহত আবিরের চিকিৎসায় বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কিশোরের বাবা সুজন শেখ।

আবিরের বাবা সুজন শেখ জানান, হামলাকারী সিহাবের মা শিখা রামেক হাসপাতালে ট্রলিম্যান পদে চাকরি করেন। তিনি ৮নং ওয়ার্ডে এসে আমার হাত থেকে আবিরকে ভর্তির কাগজপত্র ছিনিয়ে নেন। একটি কাগজ ধরিয়ে দিয়ে বলেন এই ওষুধগুলো কিনে বাড়ি গিয়ে খাওয়াবে। মাথায় সেলাই দিতে হবে না। তিনি চিকিৎসা নিতে বাধা প্রদান করেন। এ নিয়ে আমার সাথে শিখার বাগবিদন্ডা হয়।

আবিরের মা আফরোজা বেগম জানান, শুক্রবার (১০ মার্চ) জুমআ’র নামাজ পড়ে কবর জিয়ারত করতে যায় আবির। সেখান থেকে বেলা ২টায় বাড়ির গেইটে পৌঁছা মাত্র একই এলাকার আনোয়ারের ছেলে আলামিন (২২) ও পশ্চিম নওদাপাড়া এলাকার মনিরুলের ছেলে সিহাব পেছন দিক থেকে মোটা কাঠ ও ধারালো অস্ত্র দিয়ে আবিরের মাথায় আঘাত করে। এতে আবির মাটিতে লুটিয়ে পড়লে তারা পুরো শরীরে খড়ির চলা ও কাঠ দিয়ে এলোপাথাড়ী পিটাতে থাকে। এসময় আবিরের বৃদ্ধা দাদি সোনিয়া বেগম (৭০) আবিরকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবিরের বাবা সুজন ও স্থানীয়রা আবিরকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন।

রামেক হাসপাতালের (৮নং ওয়ার্ড) কর্তব্যরত চিকিৎসক জানান, আবিরের মাথায় মোট ছয়টি সেলাই দেয়া হয়েছে। সিটিস্ক্যান রিপোর্টে মাথায় আঘাতের চিহৃ শনাক্ত হয়েছে।

৮নং ওয়ার্ডের সিনিয়র নার্স নূরুল ইসলাম গণমাধ্যমকে জানান, চিকিৎসা কাজে সাহায্য করাই আমার সাথে খারাপ আচারণ করেছেন শিখা।

তবে অভিযুক্ত সিহাবের মা ও রামেক হাসপাতালের ট্রলিম্যান শিখার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, আহত কিশোর আবিরকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনেরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের কেউ থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। #

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি

দাম বৃদ্ধির মাধ্যমে আ.লীগ ১০ লাখ কোটি টাকা পাচার করেছে: গয়েশ্বর

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

জল্পনা-কল্পনার অবসান: ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ নিল জামায়াতের এমপিরা

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের উদ্বোধন

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতারক মোস্তাফিজুর রহমানের গ্রেফতার দাবি

New Colour painting Help You to Paint.

রাজশাহীর ২ উপজেলাকেও ‘ভূমিহীন-গৃহহীনমুক্ত’ ঘোষণা করা হচ্ছে

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা, আতঙ্কে পরিবার

রাজশাহীতে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে জঙ্গিরা

রাজশাহীতে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছে জঙ্গিরা