শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীর বাজে কাজলায় ঘরে ঢুকে টাকা চুরি! চিনে ফেলায় যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৮, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নগরীর বাজে কাজলার একটি বাসায় ঢুকে ৪৫ হাজার টাকা চুরির পর ওই বাড়ির এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মোঃ কিসমত আলীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী যুবক মোঃ সাদাত হোসেন সরদার রাহাত (২২), বাদী হয়ে মহানগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে নগরীর মতিহার থানার বাজে-কাজলা গ্রামের মোঃ ইমসমাইল হোসেন সরদারের বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত মোঃ কিসমত আলী (৪০)। সে একই এলাকার কাজলা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে এবং আদরীর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
ভুক্তভোগী রাহাত অভিযোগে উল্লেখ করেন, কিসমত আলী তার কক্ষে প্রবেশ করে ড্রয়ারে থাকা মোটরসাইকেল কেনার জন্য জমানো ৪৫ হাজার টাকা চুরি করেন। এরপর বাড়ি থেকে রড চুরির চেষ্টা করার সময় বিষয়টি টের পেয়ে রাহাত এগিয়ে গেলে কিসমত আলীকে চিনে ফেলেন।
রাহাত তাকে ধরার চেষ্টা করলে কিসমত আলী হাতে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন। এতে রাহাতের মাথার বাম পাশে এবং কানের ওপর গুরুতর জখম হয় ও কান কেটে রক্তক্ষরণ হতে থাকে। তার চিৎকারে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্ত চোর কিসমত আলী তাকে পরে দেখে নেবে বলে, হুমকি দিয়ে প্রাচীর টপকে পালিয়ে যান।
পরে আহত রাহাতকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর আইনি প্রতিকার চেয়ে তিনি মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুইজন

রাজশাহীতে হেরোইন, গাজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পবায় জমি দখলের অভিযোগ: রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইঙ্গিত

রাসিকের ড্রেনের ওপর বিল্ডিং নির্মাণ! আরডিএ’র ভেঙে ফেলার আইনি নোটিশ

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বাজুস রাজশাহী জেলা শাখা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

বাজুস রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

কক্সবাজারে ১০ মরদেহের পরিচয় মিলেছে

রাজশাহীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা দেলোয়ার গ্রেফতার

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা