সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাইক্রোবাস ও জিপচালকদের সংগঠন রেজিস্ট্রেশনের পথে

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২০, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মাইক্রোবাস, জিপগাড়ি ও ভাড়ায় চালিত কারচালকদের একটি সংগঠনকে আইনি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর এবং অফিস পরিদর্শন অনুষ্ঠান সোমবার (২০ অক্টোবর) রাজশাহীর রাজিব চত্বরে অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের অধিকার সুরক্ষা, ন্যায্য দাবি আদায় এবং ভাড়া সিন্ডিকেটের মতো অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে এই রেজিস্ট্রেশনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমবিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর সভাপতি আ. সামাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ট্রেড ইউনিয়ন সম্পাদক আজিজুল ইসলাম, অ্যাডিশনাল সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম, ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিলহজ্জ ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, “শ্রমিকদের অধিকার সংবিধানে সুনিশ্চিত। সংগঠন থাকলে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। রেজিস্ট্রারভুক্ত সংগঠন শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি ভিত্তি দেয়, যা নিপীড়নের বিরুদ্ধে তাদের রক্ষা করে।”

তিনি আরও জানান, শ্রম অধিদপ্তর শ্রমিকদের যৌক্তিক দাবিতে পাশে থাকবে এবং সংগঠনের মাধ্যমেই শ্রমিক কল্যাণ সম্ভব।

এ সময় অ্যাডিশনাল সেক্রেটারি হাফেজ খাইরুল ইসলাম বলেন, “রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রো স্ট্যান্ডে কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে লাশ পরিবহনে সিন্ডিকেট চালাচ্ছে। এটা অমানবিক। মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের সংগঠন এমন অনৈতিক কাজ করবে না, এবং কাউকে করতে দেবে না।”

তিনি আরও জানান, মৃত স্বজন পরিবহনের ভাড়া নির্ধারণ হবে উভয়পক্ষের সম্মতিতে — চাঁদাবাজি কিংবা জবরদস্তি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে শ্রমিকদের সংগঠনের প্রয়োজনীয়তা, রেজিস্ট্রেশনের আইনি দিক, অধিকার আদায়ের কৌশল এবং শ্রমিক ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, নব গঠিত এই সংগঠনটি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ক্ষমতার ঘ্রাণ পাচ্ছে ইমরানের পিটিআই

বিবি হিন্দু একাডেমির ছাদে প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন সবুজ বাগান

বিবি হিন্দু একাডেমির ছাদে প্রধান শিক্ষকের দৃষ্টিনন্দন সবুজ বাগান

বিএনপি-জামায়াতের কর্মীরা ভোট দিতে যাবে: মনোনয়নপত্র জমাকালে আসাদ

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

নেশার টাকা না পেয়ে রাজশাহীতে তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

নগরীতে জুয়ার বোডে পুলিশের অভিযান, ৬ জুয়ারি আটক

সীমান্তে গোলাগুলি ও শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার প্রতিবাদ

রাজশাহীতে চোরাই স্বর্ণ-রূপা সহ দুই চোর গ্রেপ্তার