Thursday , 9 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মধ্যরাতে অভিযান, বিকাশ-ইমো প্রতারকচক্রের ৪ হ্যাকার গ্রেফতার

প্রতিবেদক
sonynews
October 9, 2025 2:34 pm

স্টাফ রিপোর্টার: আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামে রাত ৩টা ৫ মিনিটে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জুবায়ের হাসান শিশির (২১), মোঃ জাহিদ হাসান সিজান (১৯), মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪) ও মোঃ রতন আলী (২৫)।

তাদের মধ্যে জুবায়ের ও জাহিদ একই গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের পুত্র, শরিফুল ইসলাম সিজান একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং রতন আলী খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ০৯ অক্টোবর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী অংশগ্রহণ করে। অভিযানে হ্যাকারদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে—নগদ টাকা: ১,৪৮,৮২৫/- টাকা, মোবাইল সেট: ১১টি, সিমকার্ড: ১৬টি
ইয়াবা ট্যাবলেট: ৬টি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজশাহীর বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় এ প্রতারকচক্র দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে বিকাশ ও ইমোর মাধ্যমে প্রতারণা করে আসছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

পলাতক অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত