Wednesday , 8 October 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রেলের কেনাকাটায় ৪ কোটি টাকার দুর্নীতি, রাজশাহীতে দুদকের অভিযান

প্রতিবেদক
sonynews
October 8, 2025 10:19 am

স্টাফ রিপোর্টার: সরকারি অর্থে অতিরিক্ত ব্যয়ের অভিযোগে রেল বিভাগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রেল লাইনের পাথর ও বিভিন্ন যন্ত্রাংশ কেনাকাটায় প্রায় ৪ কোটি টাকার অনিয়মের প্রাথমিক প্রমাণের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলভবনে অভিযান চালায় সংস্থাটি।

দুদক জানিয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে রেলের পূর্ব, পশ্চিমাঞ্চল এবং কেন্দ্রীয় সদর দপ্তরে রেল লাইনের পাথর, ট্রেন মেরামতের যন্ত্রাংশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী, প্রিন্টার, ওয়াকিটকির ব্যাটারি, টিভি, কাপড়, ফ্লোর ম্যাট, কাগজসহ বিভিন্ন পণ্য কেনা হয়। পরবর্তীতে এসব ক্রয়ের বিষয়ে অডিট করা হলে দেখা যায়, প্রকৃত বাজারদরের তুলনায় রেল বিভাগ ৩ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা বেশি খরচ করেছে।

দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০২১ সালের ওই অডিট আপত্তি এখনও রেল বিভাগ নিষ্পত্তি করতে পারেনি। তাই এই কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদক তদন্ত শুরু করেছে। রেলভবন থেকে সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে দুদকের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত মামলার সুপারিশ পাঠানো হবে। অভিযানের সময় পশ্চিমাঞ্চল রেলভবনের মহাব্যবস্থাপক বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ফলে রেল বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস না করে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী মাহি

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

রাজশাহীর পুঠিয়ায় মূল্যবান কষ্টিপাথরসহ দুই পাচারকারী গ্রেপ্তার

রাজশাহীতে কারিগরি ছাত্রদের ছয় দফা দাবিতে রেলগেট অবরোধ: যানজটের সৃষ্টি

১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু গুরুতর অসুস্থ–দোয়া চাইলেন পরিবার ও এলাকাবাসী

আরএমপিতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

রাকাবে বদলি বিতর্কের পর ভারপ্রাপ্ত এমডির বিরুদ্ধে নতুন অভিযোগ