শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৪৪ বছর পর হাসপাতালে অস্ত্রোপচার চালু

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ
৪৪ বছর পর হাসপাতালে অস্ত্রোপচার চালু

অনলাইন ডেস্ক: বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪৪ বছর পর প্রথমবারের মতো অপারেশন থিয়েটার চালু করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দুটি সিজারিয়ানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ ছাড়া অপারেশন থিয়েটারের পাশে স্বাভাবিক প্রসবের জন্য একটি কক্ষ প্রস্তুত করাসহ প্রথমবারের মতো আল্ট্রাসনোগ্রাম ও এক্সরে সেবাও চালু করা হয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালে কখনো অপারেশন থিয়েটার চালু হয়নি। ২০২০ সালে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। এর পর হাসপাতালের নতুন চারতলাবিশিষ্ট ভবন নির্মিত হলেও ৫০ শয্যার প্রশাসনিক অনুমোদন এখনো মেলেনি। হাসপাতালের নতুন ভবনে অপারেশন কক্ষ থাকলেও কোনো সরঞ্জামাদি ছিল না। গত চার মাস আগে ডা. খুরশীদ আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদানের পরই অপারেশন থিয়েটার চালুর উদ্যোগ নেন। এ জন্য তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে প্রয়োজনীয় এনেস্থেসিয়া জিএ মেশিন, ওটি টেবিল ও পোর্টেবল ওটি লাইটসহ অন্যান্য সরঞ্জামাদি এনে অপারেশন থিয়েটার সজ্জিত করেন।

বৃহস্পতিবার প্রথম দুটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অস্ত্রোপচার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম দিনে অপারেশন কার্যক্রম পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. ডলি রানী ও ডা. মুক্তার হোসেন। এনেস্থেসিয়া করেন জুনিয়র কনসালট্যান্ট (এনেস্থেসিয়া) ডা. মেহতাজুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

হাসপাতালে প্রথম সিজারিয়ান অপারেশন হওয়া যমজ শিশুর মা ভবানীপুর গ্রামের বৃষ্টি রোজারিও বলেন, আগে বেসরকারি ক্লিনিকে গিয়ে বেশি খরচ দিয়ে অপারেশন করতে হতো। এখন সরকারি হাসপাতালেই অপারেশন করাতে পেরে খুব ভালো লাগছে। যমজ দুই সন্তানসহ আমি বর্তমানে ভালো আছি। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের আন্তরিক ব্যবহারে আমি খুশি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশিদ আলম বলেন, প্রতিষ্ঠার ৪৪ বছর পর স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ সবার আন্তরিক প্রচেষ্টায় জনগণের সেবা দেওয়ার স্বার্থে হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করতে পেরে খুব ভালো লাগছে। এখন থেকে সপ্তাহে দুদিন সোম ও বুধবার হাসপাতালে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, অপারেশনের রোগীদের জন্য একটি পোস্ট অপারেটিভ কক্ষ ও চারটি কেবিন ছাড়াও আরও ১২টি অত্যাধুনিক বেড সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের অপারেশনের ব্যবস্থা করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক জামি রহমানের মৃত্যু

আবাদী জমিতে অতিরিক্ত রাসয়নিক সার ও কীটনাশক প্রয়োগের ফলে বাড়ছে অম্লত্ব, জানেনা সাধারণ কৃষক

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

শাকিবের সঙ্গে ডিভোর্সের পরেও নায়িকার সিঁথিতে চওড়া সিঁদুর

এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে আ.লীগ’

আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে উত্তাল রাজশাহী মহানগর

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি'র নিষেধাজ্ঞা

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা