বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সৈবুর রহমান (৩০), পিতা মোঃ রবিউল ইসলাম এবং মোঃ আব্বাস আলী শিহাব (২০), পিতা মোঃ আইয়ুব আলী। তারা দুজনেই গোদাগাড়ী উপজেলার চর আমতলা খাসমহল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ওই সময় দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ট্যাকপাড়া থেকে আমতলা খাসমহল এলাকায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে আব্বাস আলী শিহাবের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভেতরে তিনটি প্যাকেটে রাখা ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - রাজশাহী