Sunday , 8 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

প্রতিবেদক
sonynews
November 8, 2026 5:39 pm

রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:

রাজশাহীতে সীমান্তবর্তী পদ্মার চরাঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির বিশেষ আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুফপুর, তালাইমারী, সোনাইকান্দি, মাজারদিয়া, চরমাজারদিয়া, প্রেমতলী, চারঘাট, আলাইপুর ও বিদিরপুর বিওপির দায়িত্বপূর্ণ পদ্মার মিডিলচর, হাজীর বাতান, জাহাজঘাট, মুক্তারপুর ও ফরাদপুর এলাকায় চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ হাজার ৮৬০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ১৭৭ বোতল ভারতীয় মদ, ১৪৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ, ২৮৮ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট, ৪৮ লিটার ভারতীয় বাংলা মদ, ৬৩ বোতল ব্রোনকফ সিরাপ, ১০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪ বোতল মনোড্রিল সিরাপ জব্দ করা হয়।

এছাড়া ৪২ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, একটি মোটরসাইকেল ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ১৮ হাজার ১০০ টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৮৫ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নোরু’

আগামীতে ৫ বছরে অন্তত ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা হবে: খায়রুজ্জামান লিটন

ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বেইলি রোডে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীনা কোম্পানি

দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী চাকরিচ্যুত

রাজশাহীতে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় সরকার হাত দেবে না