মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ: ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।রাজশাহী গাইড

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন। এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ও বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জানা গেছে, বুধবার পৌরসভা এলাকার মহিষালবাড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেন। কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল শরীফ উদ্দিন। গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি থেকে কাকনহাট পৌরসভা দুরুত্ব ১৯ কিলোমিটার।

অন্যদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি বুধবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। সাতদিন আগে আবেদন করে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানে অতিথি থাকার কথা চিল বিএনপির মনোনয়ন প্রত্যাশীর এডভোকেট সুলতান ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন, আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।

মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠা প্রস্তুতির সময় শরীফ উদ্দিন গ্রুপের অনুসারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, আমরা এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছিল। আজ বিকেলে সেখানে মঞ্চ তৈরী করতে গেলে শরীফ উদ্দিনের অনুসারিরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা অন্যায়ভাবে আমাদের প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠান করতে দিল না।

তিনি বলেন, শরীফ উদ্দিনের অনুসারিরা তাদের ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দুরে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সেখানে আমরা কিছু বলিনি। কারণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী তাদের মত তারা করবে আমাদের মত আমরা করবো। এই দুইটি স্থানের দুরত্ব এক কিলোমিটারেরও বেশী।

ইউনিটের বাইরে ১৯ কিলোমিটার দুরে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার বিষয়ে জানতে চাইলে কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, শরীফ উদ্দিনের নির্দেশে সেখানে আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু ১৪৪ ধারা জারি হয়েছে সেহেতু আমাদের নেতার রাতে কথা বলে সিদ্ধান্ত নিব। পৌরসভার বাইরে করা গেলে সেখানে করা হবে বলে জানান তিনি।

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন বলেন, বিএনিপর প্রতিষ্ঠাবার্ষিকীর পালন কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনা ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শান্তি বজায় ও আইন শৃঙ্খলা রাক্ষর্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা এড়াতে মঙ্গলবার বিকেল ৫টা হতে বুধবার রাত ১২ পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, আগেই দুই গ্রুপই সভা করা বিষয়টি আমাদের অবগত করেছিলো। যেহেতু দুই অনুষ্ঠানের দুরত্ব এক কিলোমিটার দুরে সে কারণে অনুমতি দেওয়া হয়েছিল। তবে যেহেতু অনুষ্ঠানের আগেই দিনই দুপক্ষ সংঘাতে জড়িয়ে পড়ে তাই গোদাগাড়ী পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

রাসিক মেয়রের সাথে রাজশাহী প্রপার্টিজ গ্রুপের প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

African nations are struggling to save their wildlife

African nations are struggling to save their wildlife

ভারতকে হারালেই তোমাদের বিয়ে করব', জিম্বাবোয়ে দলকে 'ওপেন ওফার' পাক সুন্দরীর

ভারতকে হারালেই তোমাদের বিয়ে করব’, জিম্বাবোয়ে দলকে ‘ওপেন ওফার’ পাক সুন্দরীর

রাজশাহীতে ২ খুনের ঘটনায় ভারতের নাগরিকসহ গ্রেপ্তার ৪

আরটিজেএ নির্বাচনে ১৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পেনশন স্কিম বাতিলের দাবিতে রুয়েটে কর্মবিরতি