মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোটরসাইকেলে ইয়াবা পাচারকালে ডিলার আজাদ র‍্যাবের হাতে আটক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ১২০৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ডিলার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কাটাখালি বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

​র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল জানতে পারে যে, কাটাখালীর চিহ্নিত ইয়াবা ডিলার আজাদ ঢাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং তাকে আটক করার জন্য একটি অভিযান পরিচালনা করে।
​বিকাল সাড়ে ৪টার দিকে র‍্যাবের আভিযানিক দল বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় এবং ৫০ বছর বয়সী মোঃ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের এয়ার ফিল্টারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ও ইয়াবা পাচার করে আসছে। সে জানায়, ঢাকা যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৫০ বোতল ফেনসিডিল নিয়ে যায় এবং ফেরার পথে ইয়াবা নিয়ে আসে। এরপর সে রাজশাহীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারিভাবে এসব মাদক বিক্রি করতো।
​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী সার্কিট হাউসের শতবর্ষী বৃক্ষ রক্ষায় তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নগর উন্নয়নে প্রত্যাশার কেন্দ্রে মামুনুর রশীদ মামুন

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে রিকশাচালকের সততায় হারানো মোবাইল, টাকা ও ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ

কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বেছে নিল গুগল!

রাজশাহীতে নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মাণের অভিযোগ

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করল জামায়াত

কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলায় একজন নিহত

নগরীর অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যান গ্যারেজ মালিকগণের জন্য বিশেষ বিজ্ঞপ্তি