• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৯

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ডাশমারী এলাকায় একটি বিদেশী পিস্তল একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মোঃ ফরহাদ আহমেদ রকি (২৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল ২৮ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টার দিকে মতিহার থানাধীন ডাশমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মতিহার থানাধীন ডাসমারি ফরাজিপাড়া এলাকার মৃত লোকমান হোসেনের ছেলে।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরী মতিহার থানাধীন ডাসমারী ফরাজী এলাকায় মোঃ ফরহাদ আহমেদ রকির বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায়। এসময় র‌্যাবে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

এসময় তার দেখিয়ে দেয়া বাথরুমের ভিতরের উত্তর কোণে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাবাদে আটকৃত আসামি জানায় ভারত থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে সংগ্রহ করে এবং বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজত/দখলে রেখেছিল।

আটককৃত ফরহাদ আহমেদ রকির বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম:

সর্বশেষ সংবাদ

রাজশাহী নগরীতে সন্ত্রাসী হামলা: মসজিদমুখী মুসল্লি খুন
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:৩৯
নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:৩৯
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:৩৯
টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:৩৯
সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি কেন? ব্যাখ্যা দিল ইসি
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ১০:৩৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮