শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বড়লেখায় ৬ ছাগল খাওয়ায় পিটিয়ে অজগর সাপ হত্যা

প্রতিবেদক
sonynews
আগস্ট ১, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বড়লেখায় একে একে ৬টি ছাগল খাওয়ায় একটি বিশাল আকৃতির অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বোবরথল (করইছড়া) গ্রামে বৃহস্পতিবার বিকালে।

এ ঘটনার কয়েকটি ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় পরিবেশকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। যুগান্তর

এদিকে এ ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি অজগর সাপ হত্যার পর সেটিকে ঘিরে স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছেন। পাশে একটি মৃত ছাগল পড়ে রয়েছে। স্থানীয় সবার হাতে লাঠি ও ধারালো অস্ত্র রয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে বোবরথল (করইছড়া)-র বিভিন্ন বাড়ি থেকে একে একে ৬টি ছাগল নিখোঁজ হয়। এলাকার লোকজন শুরুতে ধারণা করেছিলেন ছাগলগুলো হয়তো চুরি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় লোকজন দেখতে পায় একটি বিশাল আকৃতির অজগর সাপ একটি ছাগল গিলে খাওয়ার চেষ্টা করছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয়ে লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সাপটিকে পিটিয়ে হত্যা করেন।

এ বিষয়ে ওয়াইল্ড লাইফের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ক্লান্ত হয়ে ১৫ মিনিট পর ইদুর ডুবে যায়, এর পর কি হলো দেখুন

সাবেক কাউন্সিলর বেলালের মাতার জানাযার নামাজ অনুষ্ঠিত

এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

১৯নং ওয়ার্ডে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃষি শিক্ষার্থী সম্মাননা প্রদান

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন বিল গেটসের সাবেক স্ত্রী

রমজান মাসে ১৫ দিন স্কুল খোলা থাকবে

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসায় অভিযান, বিপুল পরিমাণ অর্থ জব্দ

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন