সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে শেষ হলো আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সিই বিভাগ

প্রতিবেদক
sonynews
জুলাই ২৮, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

 প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে রুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় চ্যাম্পিয়ন দল হিসেবে ট্রফি জেতার গৌরব অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ।

গত ২৯ জুন থেকে শুরু হওয়া আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় রুয়েটের মোট ১৪ টি বিভাগ অংশ নেয়। গ্রুপ পর্ব, কোয়াটার ও সেমিফাইনাল শেষে ফাইনাল খেলার জন্য নির্বাচিত হন সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ। নির্ধারিত সময়ে টান-টান উত্তেজনায় খেলা ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণীতে ৪-২ গোলে বিজয় নিশ্চিত করে সিই বিভাগ। রার্নারআপ হন এমই বিভাগ। প্রতিযোগিতায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন সিই বিভাগের মেহেদী (জার্সি নং ৭)। খেলায় তৃতীয় স্থান অধিকার করে ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ এবং ফেয়ার প্লে নির্বাচিত হয় কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দল ও প্লেয়ারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। রুয়েটের চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: মাহবুবুল আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সিই অধ্যাপক ড. বুলবুল আহমেদ, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জেড.এইচ.এম মঞ্জুর মোর্শেদ সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ছবির ক্যাপশন: রুয়েটের আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে বিজয়ী দল ও প্লেয়ারের হাতে ট্রফি তুলে দেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নাটোরে এক সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ

চন্দ্রিমা থানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ কমিশনার

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

গভীর রাতে পিনাকীর বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

দুদকের চার্জশিটভুক্ত মামলাও প্রত্যাহারের সুপারিশ! আলোচনায় আরডিএ কর্মকর্তা দম্পতি

রাজাহীতে মাছরাঙ্গা টিভির সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

রাবিতে দুদিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

সিলেটে আ.লীগ সভাপতির রোষানলে বিএনপি নেতা কারাগারে

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

শ্রমিক নেতা মাহাতাবের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ