• রাজশাহী, বাংলাদেশ
  • ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ৪:৫৯

জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে রাজশাহীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ ম্যারাথনের উদ্বোধন করেন জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক।

তিনি বলেন, ‘জুলাইয়ের যে চেতনা, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম- সেটিই আমাদের চলার পথের প্রেরণা। যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার এবং প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবেন- আমি এ আশাই করি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, শহীদ মিনারুল ইসলামের স্ত্রী নূরেসান খাতুন শম্পা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজশাহী বিভাগের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ম্যারাথনটি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নগরীর সিঅ্যান্ডবি মোড় হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮