Sunday , 13 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

প্রতিবেদক
sonynews
July 13, 2025 8:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক আনন্দঘন আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আরএমপি কালচারাল ক্লাব।

১৩ জুলাই বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আরএমপি কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ক্লাবের ফলক উন্মোচন করে এর শুভ সূচনা ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই ক্লাবে পুলিশ সদস্যরা মননশীল ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবেন। এর মাধ্যমে তাদের মধ্যে মানসিক প্রশান্তি সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। আরএমপি কালচারাল ক্লাব এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।

আরএমপির সকল পর্যায়ের পুলিশ সদস্যরা এই ক্লাবের অংশীদার হবেন। তিনি আরও বলেন, যাদের দক্ষতা ও সৃজনশীলতা আছে, তারা এই ক্লাবের মাধ্যমে তা প্রকাশের সুযোগ পাবেন। উদ্বোধনীর পর আরএমপি কালচারাল ক্লাবের সদস্যরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভূমিহীনদের নিয়ে কাউন্সিলর প্রার্থী শামীমের মতবিনিময় সভা

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে—অভিযোগ বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তলসহ শিবিরের সভাপতি গ্রেফতার

ইরান যুদ্ধে ‘হার মানলেন’ ট্রাম্প! ২৩ বছর পর ৪,৫০০ লাশ ডিঙিয়ে কেন খালি হাতে ইরাক ছাড়ল আমেরিকা?

‘ফ্রেঞ্চ ফ্রাই’ নিয়ে যে দুঃসংবাদ দিলেন হার্ভার্ডের গবেষকরা

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা নিয়ে গোলটেবিল

এটা আমার কাছে ভীষণ ভালো লাগার বিষয়: তাসনিয়া ফারিণ

রাজশাহী নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩

রাজশাহীতে র‍্যাব সেজে ছিনতাই, অতঃপর ২ পুলিশ কারাগারে