মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
হানিমুনে স্বামীকে পিটিয়ে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালানো সেই নববধূকে প্রেমিকসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নববধূ নুরে জান্নাত লুলু ও তার প্রেমিক সাইদুল ইসলাম নোমান। জান্নাতের বাড়ি বরগুনা শহরের জেলা কেজি স্কুলসংলগ্ন এবং নোমানের বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলার নিশানবাড়িয়া। তবে নুরে জান্নাত লুলু ও সাইদুল ইসলাম নোমান বিবাহ করেছেন বলে দাবি করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের আগাঠাকুরপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি মো. হাসান প্যাদার বাড়িতে তারা আত্মগোপনে রয়েছেন বলে খবর পাই। পরে আমরা তালতলী থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, ঘটনার পরদিন ভুক্তভোগী মনিরুলের বাবা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে তালতলী থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেফতার করেছি। সোমবার দুপুর তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় হানিমুনে যান বরগুনা শহরের সিঙ্গাপুর প্রবাসী মনিরুল ইসলাম। ওই দিন রাতে সৈকতে থাকাকালীন নববধূ নুরে জান্নাত লুলু পরিকল্পিতভাবে তার প্রেমিকের সহায়তায় লোকজন নিয়ে স্বামীকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ওবায়দুল কাদেরের সঙ্গে ভোটের মাঠে খেলতে চান হিরো আলম

স্বল্প খরচে লাভের সম্ভাবনা: রাজশাহীর আড়ানীতে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা

ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহীতে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে আরএমপিতে জামায়াতের আবেদন

পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক, ইংল্যান্ডে নারী কারা কর্মকর্তার জেল

রাজশাহী মহানগর বিএনপিতে ‘হাইব্রিডের বাম্পার ফলন’– অভিযোগ ত্যাগী নেতাদের

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার