মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটি এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করবে।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হবে বুধবার (২৮ সেপ্টেম্বর)। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া-প্রার্থনা কর্মসূচি, আনন্দ র‌্যালি, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

দলটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি জানায়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করবে কমিটি। কারণ প্রধানমন্ত্রী সবসময় পরিবেশ রক্ষায় নানা ধরনের গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অনুপ্রেরণায় এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছে কমিটি।

প্রাথমিকভাবে উপ-কমিটি বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে। কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় প্রায় ২০ হাজার তালের চারা রোপণ করবেন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন ডিডি ইব্রাহিম হোসেন

Every day, in every city and town

বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে চাঁদাবাজির অভিযোগে অবরুদ্ধ ৪ সমন্বয়ক: দাবি তথ্য সংগ্রহে

রাজশাহী নগরীতে নারী সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে হালাল সার্টিফিকেট না নিয়েই হালাল বলে বিক্রি, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন ভাঙালেন রাসিক মেয়র

রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন ভাঙালেন রাসিক মেয়র

ডাকাতদের কবলে রাজশাহীর জামায়াত নেতারা, সর্বস্ব লুট

জয়কালে ক্ষয় নাই মরণ কালে ওষুধ নাই, শেখ হাসিনাকে ইনু

হারিয়ে যাওয়া ফোন ফিরিয়ে দিয়ে পারভেজের মুখে হাসি ফোটালো এপিবিএন-৪