বুধবার , ২৫ জুন ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর সড়কে ‘সবুজ ফাঁদ’! শুকনো পাতার আঘাতে রিকশা উল্টে নারী আহত, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রতিবেদক
sonynews
জুন ২৫, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর ব্যস্ততম রেলগেট থেকে রাজীব চত্বর পর্যন্ত সড়ক পথচারী ও যানবাহন চলাচলকারীদের জন্য ধীরে ধীরে এক মরণ ফাঁদে পরিণত হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশের আইল্যান্ডে রোপণ করা ক্যারাবিয়ান রয়্যাল পাম গাছের বিশাল শুকনো পাতাগুলো আকস্মিকভাবে পড়ে গিয়ে ঘটাচ্ছে দুর্ঘটনা, যার দায়দায়িত্ব নিয়ে কর্তৃপক্ষের মধ্যে দেখা যাচ্ছে চরম উদাসীনতা।

সম্প্রতি (বুধবার) দুপুর ২টা দিকে নগরীর বর্ণালী মোড়স্থ সেঞ্চুরি ফার্নিচারের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা জননিরাপত্তার শঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় চলন্ত একটি রিকশার ওপর আচমকা আছড়ে পড়ে রাসিকের লাগানো পাম গাছের একটি বড়সড় শুকনো পাতা। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি সোজা ফুটপাতে উঠে গিয়ে উল্টে পড়ে। এতে রিকশা চালক ও এক নারী যাত্রী মারাত্মক আহত হন। আহত নারীর মাথায় আঘাত লেগে রক্তপাত হয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনাস্থলের আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা জানান, এমন ঘটনা বারবার ঘটছে, অথচ সিটি করপোরেশন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাদের অভিযোগ, গাছগুলোর বয়স ১৫-২০ বছর হয়ে যাওয়ায় এখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সময়মতো পাতা অপসারণ বা গাছ ছাঁটাই না করায় পথচারীদের জীবনের ঝুঁকি বাড়ছে।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিবেশ কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান

‍“আমরা নিয়মিত শুকনো পাতা কাটার চেষ্টা করি। কিন্তু গাছগুলো অনেক পুরোনো ও বড় হওয়ায় সব সময় তা হাতে পাওয়া সম্ভব হয় না। নগর সবুজায়নের জন্য এ গাছগুলো লাগানো হলেও যদি তা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই বিষয়টি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।”

তিনি আরও জানান, গাছগুলোর ভবিষ্যত ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অপসারণ বা বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।

পরিবেশবাদীরা বলেন, নগরায়নে সবুজ গাছপালা গুরুত্বপূর্ণ হলেও, জননিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিকল্পনাহীনভাবে গাছ লাগানো কিংবা গাছের রক্ষণাবেক্ষণে অবহেলা পরিণত হতে পারে দুর্ঘটনার উৎসে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নগরের রাস্তাঘাটে ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণ, ছাঁটাই এবং পাতা অপসারণের ব্যবস্থা না থাকলে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। জনসচেতনতার পাশাপাশি এ বিষয়ে প্রশাসনিক উদ্যোগ জরুরি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

প্রধানমন্ত্রীর উপহারের মালামাল চুরি, আ.লীগের সাবেক নেতা কারাগারে

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় কার্যকর ব্যবস্হা নেওয়ার দাবি আরইউজের

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

হরমুজ পার নিয়ে আশঙ্কা এখনো অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

রাজশাহীতে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, যুবক গ্রেফতার

রাজশাহীতে ১২২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১