বুধবার , ২৫ জুন ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েট সিএসই বিভাগে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
sonynews
জুন ২৫, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৩ ও ২০২৪ সিরিজের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ, ২০১৯ সিরিজের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সমন্বয়েই গড়ে ওঠে পরিপূর্ণ প্রকৌশলী। নবীনদের শুভেচ্ছা ও বিদায়ীদের সফল, মানবিক ভবিষ্যৎ কামনা করছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ এবং ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও সিএসই সমিতির কোষাধ্যক্ষ মো. আজমাইন ইয়াক্কীন সৃজন।

উপাচার্য নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ট্রাফিক পুলিশকে লাথি মেরে আটক হলেন নারী

আরএমপি অভিযানে নারী সহ ৬ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেফতার

ইলিয়াস ও বাবুলের বিরুদ্ধে পিবিআইয়ের মামলা

ইলিয়াস ও বাবুলের বিরুদ্ধে পিবিআইয়ের মামলা

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: ২২ জন শিক্ষার্থী আটক

Lorem ipsum, or lipsum as it is sometimes known, is dummy.

রাজশাহীতে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ!

মাঝার দিয়ার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

রাজশাহীর কাটাখালীতে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার