Friday , 23 May 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী

প্রতিবেদক
sonynews
May 23, 2025 12:29 pm

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকে আমরা যতটুকু স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এর জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শহিদ বীর আরমান মোল্লা। যে লোকটি জীবন দান করেছেন, দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সে পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। যুগান্তর

তিনি বলেন, যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এ বিষয়গুলো আরও খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। যারা একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন?

শুক্রবার নরসিংদী জেলার মাধবদীর চৌয়া এলাকায় শহিদ আরমান মোল্লার বাড়িতে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা ও উপহার তুলে দেন শহিদ আরমান মোল্লার স্ত্রী ও এতিম সন্তানদের হাতে। আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থও তুলে দেওয়া হয়।

যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এ বিষয়গুলো আরও খবর নেওয়া উচিত ছিল। তারা তো নিজেদের বিপ্লবের একক দাবিদার মনে করছেন। যারা একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন?
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

রিজভী বলেন, আমরা আরমানের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি। এ ঘটনা সংবাদ মাধ্যমে প্রচারের পর গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি এ পরিবারের দায়িত্ব নেন এবং ‘আমরা বিএনপি পরিবার’ আমাদেরকে তিনি তার বাড়িতে পাঠিয়েছেন।

শহিদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন— আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মাসুদ রানা লিটন, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদসহ বিএনপি ও অঙ্গ সংঘঠনের নেতারা।

গত বছরের ২১ জুলাই নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান।

বর্তমানে আরমান মোল্লার স্ত্রী সালমা বেগম তিনটি নাবালক সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি বড় মেয়ে মাহি (১০) ও ছেলে রাফিকে (৭) দিয়েছেন একটি এতিমখানায় আর ছোট মেয়ে আফরামনিকে (৩) নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটের ১৩৫ জনকে অবৈধ নিয়োগ: বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

টানা পাচ বছর অফিস না করেও রুয়েট থেকে তুলছেন বেতন-ভাতা, কে এই টিটু

রাজশাহী নগরীতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার

রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ

এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার