বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৩, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো রাজশাহীর পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। বুধবার (২৩ এপ্রিল) সকালে পশুহাট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং হাটটির ইজারাদার শাহজাহান আলী। তিনি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে হাটের ইজারা লাভ করেন।

ইজারাদার শাহজাহান আলী জানান, “১৯৮৯ সালে দামকুড়া পশুহাট চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮ সালের পর থেকে কৌশলে হাটটি বন্ধ রাখা হয়। একই দিনে নগরীর সিটি হাট বসার অজুহাতে দীর্ঘ ১৬ বছর হাটটি বন্ধ রেখে প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করা হয়।”

হাটে ক্রেতা-বিক্রেতাকে উৎসাহিত করতে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন শাহজাহান আলী। তিনি বলেন, “গরু প্রতি ৪০০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা হারে ছাড়মূল্য নির্ধারণ করা হয়েছে। বিক্রেতাকে কোনো ইজারা মূল্য দিতে হবে না।”

প্রতিটি সপ্তাহে বুধবার ও রবিবার হাটটি বসবে। হাটের আনুষ্ঠানিক পুনরায় চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও পশুপালকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ, সদস্য সচিব নওশাদ আলী, হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা।

হাটের পুনরায় চালু হওয়াকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পশুহাট পবা উপজেলার অর্থনীতিতে নতুন গতি আনবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

মোহনপুরে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদক কারবারে রাজি না হওয়ায় গৃহে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত কয়েকজন

মুক্তির উৎসব’ করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০ প্রতিষ্ঠানে সাবেক সমন্বয়কের চিঠি

সিণ্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ডে রাজশাহী মহিলা টিটিসিতে ক্ষোভ-অসন্তোষ বাড়ছে

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

রামেকে হামের ভয়াবহতা বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, ভর্তি ১৩২

বন্যার্তদের সহায়তায় শিরোইল কলোনি যুব সংঘের উদ্যোগে নগদ অর্থ প্রাদন

কর্তৃপক্ষের গাফিলতিতে ১৪ দিন বন্ধ ছিল ওএমএস বিক্রি: রাজশাহীর ৭নং ওয়ার্ডের অসহায় মানুষদের করুণ অপেক্ষা

নিউমার্কেট এলাকায় ট্রান্সফরমারের আগুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় : মিনু