রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জ থেকে ১২০ হাজার টন আম কিনতে চায় চীন

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১৩, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার মেট্রিক টন আম কিনতে আগ্রহ প্রকাশ করেছেন চীন।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শনে এসে এ আগ্রহের কথা জানান চীনের আমদানিকারক মি. শু ওয়েই। এসময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন তিনি। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন।

শিবগঞ্জ পৌর এলাকার আমচাষি আহসান হাবিব বলেন, ‘বিকেলে আমার বাগান পরিদর্শন করেন চীনের একজন আমদানিকারক। তিনি বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কোনো মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।’

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারক। তারা আমাদের কাছে আম কিনতে চায়। এভাবে আম রপ্তানি করতে পারলে জেলার অর্থনীতি চাঙা হবে।’

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, বিকেলে চীনের একজন আমদানিকারক উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের ১২০ হাজার মেট্রিক টন আম তারা কিনতে চান। আমরা আশাবাদী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে কর্মরত ব্যাংকারদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নগরীতে পৃথক দুটি অভিযানে হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা সহ গ্রেফতার ২

নগরীতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল উদ্ধার: বহনকারী গ্রেফতার

নগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

রাজশাহীতে ডিবি’র অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার

ছাত্রশিবির গুপ্ত নয়, ৭৭ সাল থেকে প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

রাজশাহীতে ১টি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২

আরএমপির অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার