শুক্রবার , ১১ এপ্রিল ২০২৫ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১১, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা।

শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।

তারা আরও বলেন, গণহত্যার দোসরদের পণ্য বাংলাদেশে আনা যাবে না। তাদের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করতে হবে। সেই সঙ্গে মানুষকেও এই পণ্য কেনা থেকে দূরে থাকতে হবে। গণহত্যা বন্ধে এখনই জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মিতু হত্যা মামলায় বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা: পলাতক স্বামী ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

৩০ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ

এখন আমাকে মা ডাকবে কে’, ফিলিস্তিনি মায়ের আর্তনাদ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে