শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সুকর্ণা কনসালটেন্টস’র দখলে রাজশাহীর জেনারেটরের বাজার

প্রতিবেদক
sonynews
মার্চ ২৯, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে উন্নতমানের চায়না ও যুক্তরাজ্যের জেনারেটরের বাজার দখলে নিয়েছে সনামধন্য সুকর্ণা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সুকর্ণা কনসালটেন্টস। চায়না ও যুক্তরাজ্যের ডিজেল জেনারেটর শুধু বেসরকারী প্রতিষ্ঠানই নয়, সরকারী প্রতিষ্ঠানগুলোতেও সাড়া ফেলেছে। গুনগত মানের নিশ্চয়তায় রাজশাহীর বহুতল ভবনের মালিকদের প্রথম পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে এসব জেনারেটর।

জানা গেছে, রাজশাহীর সুকর্ণা কনসালটেন্টস চায়না ও যুক্তরাজ্য থেকে আমদানি করে উন্নমানের রিকার্ডো (চায়না), উইচাই (চায়না), কামিনস (যুক্তরাষ্ট্র-চায়না জে.ভি.) ও পারকিনস (যুক্তরাজ্য) ব্র্যান্ডের ডিজেল জেনারেটর বিক্রি করছে। জেনারেটরগুলো আমদানির পর বহুতল ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি মালিকানা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে। কারণ আমদানির পর অনেকটা সাশ্রয়ী মূল্যে এসব জেনারেটর বিক্রি করছে সুকর্ণা কনসালটেন্টস। মূলত একজন ক্রেতাকে এসব জেনারেটর বিদেশে কিনতে গেলে অপেক্ষার সাথে ঝুট-ঝামেলা পোহাতে হয়।

আবার জেনারেটর নেয়ার পর কোনো ত্রুটি হলে পুনরায় দেশের বাইরের ইঞ্জিনিয়ার দিয়ে সেটি মেরামত করতে হয়। এতে খরচ বেশি পড়ে যায়।

কিন্তু সুকর্ণা কনসালটেন্টস এসব জেনারেটর আমদানির করার পর ক্রেতাদের আর বিদেশ মুখি হতে হচ্ছে না। রাজশাহীতে বসেই একজন ক্রেতা পাচ্ছেন উন্নতমানের এসব জেনারেটর। এমনকি জেনারেটরের ত্রুটি দেখা দিলে সুকর্ণা কনসালটেন্টসের নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে অল্প সময়ের মধ্যে মেরামত করে দেয়া হয়। যার ফলে রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেনারেটরের বাজার দখলে নিতে পেরেছে সুকর্ণা কনসালটেন্টস।

সুকর্ণা কনসালটেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ওয়াসিফ ইসলাম বলেন, জেনারেটর একটি ইমার্জেন্সী সার্ভিস। ক্রেতারা এই বিষয়ে নির্ভরযোগ্য পণ্য চান। যাতে কোনো সমস্যা ছাড়াই বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাকআপ দিতে পারে। তিনি বলেন, আমাদের বিক্রিত জেনারেটর গুলো ৬ বছর যাবৎ কোন সমস্যা ছাড়াই সার্ভিস দিচ্ছে। জেনারেটরের মূল পার্টস হলো- ইঞ্জিন, আলটারনেটর এবং কন্ট্রোলার। আমাদের আমদানিকৃত প্রতিটি জেনারেটরের এ তিনটি পার্ট এই সর্বোচ্চ গুনগত মান নিশ্চিত করা হচ্ছে। যার ফলে ক্রেতারা আমাদের আমদানি করা জেনারেটর কিনলে কোনো ধরনের ঝুটঝামেলা পোহাতে হচ্ছে না। এখন পর্যন্ত যেসব ক্রেতা আমাদের জেনারেটর কিনেছেন তারাই নতুন ক্রেতাদের আমাদের জেনারেটর কিনতে উৎসাহ দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা চায়নার সর্বোচ্চ মানের রিকার্ডো, কোফো রিকার্ডো ডিজেল জেনারেটর আমদানি করি। যা এ অঞ্চলে আমরাই প্রথম। এই মূহুর্তে আমদের রাজশাহী ওয়ারহাউসে ২ কেভিএ হতে শুরু করে ২০০ কেভিএ পর্যন্ত বিভিন্ন ব্রান্ডের জেনারেটর রেডি স্টকে আছে। এছাড়াও অর্ডার পাওয়ার সাপেক্ষে আমরা ২৫০০ কেভিএ পর্যন্ত ডিজেল জেনারেটর আমদানি করে ক্রেতাদের কাছে সরবরাহ করছি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেফতার

রাজশাহীতে বাবা হত্যার পর স্ত্রী হত্যাকারীকে গ্রেফতার করল পুলিশ

ট্রাফিক আইন প্রতিপালনে আরএমপি’র সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

তানোরে র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে কৃষক অপহরণের ঘটনায় গ্রেফতার ৪

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাজু-রাসেল

The Most Beautiful River Cities

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী চাকরিচ্যুত