বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে কৃষক অপহরণের ঘটনায় গ্রেফতার ৪

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৭, ২০২৪ ৯:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক কৃষককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় চারজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জের শাহাজাহানের ছেলে লিটন (৩৪), মৃত ছইরুদ্দিনের ছেলে আলাল উদ্দিন ড্যানি (৫০), মৃত তিনকড়ির ছেলে রতন আলী হিরা (৩৬) ও কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো. আমিরুল ইসলাম আমিরের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীর তানোর থানার আক্তার হোসেন জমি জমা সংক্রান্ত বিষয়ে চার বছর পূর্বে আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। গত ২৯ ফেব্রুয়ারি উক্ত মামলার শুনানির দিন ধার্য সাড়ে ১০ টায় রাজশাহী কোর্টের গেটে আসলে আসামি ড্যানি ও জাহিদ ভয়ভীতি দেখিয়ে আক্তার হোসেনকে অটোরিকশায় উঠিয়ে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে পূর্ব হতে অবস্থান করা আসামি লিটন ও হিরাসহ সকলেই আক্তারকে এলোপাথাড়ি মারপিট করে এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর আসামিরা আক্তারের কাছ থেকে ছেলের মোবাইল নম্বর নিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা গ্রহণ করে। এ বিষয়ে কাউকে বলে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। আক্তার হোসেন এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে মুক্তিপণ আদায়ের অপরাধে অপহরণ মামলা দায়ের হয়।

এ মামলার সূত্র ধরে রাজপাড়া থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হকের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী ও তার টিম গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে রাজপাড়া থানা এলাকার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এরপর তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নুসরত ঋণ নিয়েছিলেন অভিযুক্ত সংস্থা থেকে, সেই সংস্থার ডিরেক্টর শুনে স্তম্ভিত!

বেজমেন্টে দোকান নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলন; সব অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির

৩৩ বছর ধরে মাটির নিচে চাপা পড়া বিশাল বিদেশি জাহাজ: সন্দ্বীপে চলছে উদ্ধার

রাজশাহীতে গাছ হত্যা বন্ধে চিঠি প্রদান সচেতন নগরবাসীর

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পেঁয়াজ আমদানি বন্ধ রাখার আহ্বান চাষিদের

তানোরে এসিল্যান্ডের এজলাসে বিশৃঙ্খলা, নারীসহ গ্রেপ্তার ৩

মাদকের গডফাদার ধরার ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছি না: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার