Saturday , 15 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চার বছরের সাজা প্রাপ্ত আসামি ইয়াবা সহ আটক

প্রতিবেদক
sonynews
March 15, 2025 7:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নাজমুল ইসলাম বাবু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি মাদক মামলায় চার বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছে ১ হাজার ৩৫ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) ভোররাতে রাজশাহীর কাটাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। এর আগেও ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাজমুল।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাতক থাকা নাজমুল ইসলাম ইয়াবা বিক্রির জন্য কাটাখালী বাজারে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাজমুল চারঘাটের মাদক সম্রাট হিসেবে পরিচিত।

র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে। সাজা মাথায় নিয়েই পলাতক ছিলেন নাজমুল। তার বিরুদ্ধে আরেকটি মাদক মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

রাজশাহীতে ছাত্রীনিবাসে নির্যাতন, তালা ভেঙে উদ্ধার করল ছাত্র দলের নেতারা

সেনাবাহিনী কবে ফিরবে ব্যারাকে, জানালেন সেনাপ্রধান

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার’- এমপি মিলন

রাজশাহী বিভাগে ১১ আসনে বিএনপির পরাজয়ের কারণ

নেসকো প্রকৌশলীর গাড়িচাপায় ভ্যানচালকের মৃত্যু: প্রশাসনের নীরবতা না কি দায়মুক্তির ছত্রছায়া?

রাজশাহী নগরীতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেপ্তার

Metro city’s should make road with protection In mind