বৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ১২

প্রতিবেদক
sonynews
মার্চ ৬, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: মাহিদুল ইসলাম ওরফে ওয়াস্তি(২৪) ও মো: বিচ্ছাদ (৫০)। মাহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর পবা থানার বজরাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পারিলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আওয়ামীলীগ কর্মী বিচ্ছাদ বোয়ালিয়া থানার কেদেুর মোড় এলাকার মৃত সোলেমানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত