রবিবার , ২ মার্চ ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

লালপুরে অপহরণ মামলা: প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

প্রতিবেদক
sonynews
মার্চ ২, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

হিটলার হোসেন: নাটোরের লালপুর থানার একটি অপহরণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাইফ (১৯) র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে। অভিযানের সময় তার হেফাজত থেকে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র‌্যাব-১২, সিরাজগঞ্জ, সিপিসি-১, কুষ্টিয়া যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। শনিবার (২ মার্চ) রাত ১২টা ২০ মিনিটে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বগমারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

অপহরণ মামলাটি নাটোরের লালপুর থানায় দায়ের করা হয়েছিল। মামলার নং-১৮, তারিখ-২৬/০২/২০২৫। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০ ধারায় দায়ের করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সাইফ (১৯) লালপুর উপজেলার গোপালপুর (খাঁপাড়া) গ্রামের মোঃ মাসুদের ছেলে। তাকে নাটোর জেলার লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, অপহরণের পর আসামি সাইফ কুষ্টিয়ায় গা-ঢাকা দিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তারেক রহমানের নিন্দা

রাজশাহীতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীতে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র কর্মী সম্মেলন: সভাপতি মিলু, সাধারণ সম্পাদক মহন

বাদাম বেচেই কী ভাগ্য পরিবর্তন গোদাগাড়ীর মেকাইলের!

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উত্তেজনা, পুলিশি পাহারায় নামাজ

রাজশাহীতে বাদ পড়লেন আয়েন, এনামুল ও মুনসুর

রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শনের সীমানা: শেষ পর্ব

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

রাজশাহীতে মাইজ ভান্ডারির দাফনে বাধা, পরে পুলিশের হস্তক্ষেপে দাফন