বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাজিপুর নির্বাচন, ১৩৩ কেন্দ্রের ফল: আজমত ৫৮০২৫, জায়েদা ৬৮৮০০

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৫, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১৩৩ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এখন পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম ঘোষিত কয়েকটি কেন্দ্রের ফলাফল পেয়েছে বাংলানিউজ টোয়েন্টিফোর।

ঘোষিত ফলাফল অনুযায়ী, কেন্দ্রগুলোয় নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান পেয়েছেন ৫৮ হাজার ০২৫ ভোট।

তার প্রতিন্দ্বন্দ্বী ‘টেবিল ঘড়ি’ মার্কার স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৬৮ হাজার ৮০০ ভোট।

অন্যান্য প্রার্থীদের ফলাফল হিসেবে জানা গেছে- আতিকুল ইসলাম (মাছ মার্কা) পেয়েছেন ১২২১ ভোট; এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৮৩৯; গাজী আতাউর রহমান (হাতপাখা) ২৭৬৪; মো. রাজু আহমেদ (গোলাপ ফুল) ৪০৯; মো. হারুন-অর-রশিদ (ঘোড়া) ১৩৬ এবং সরকার শাহনূর ইসলাম (হাতি) পেয়েছেন ১৩০১ ভোট।

ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম।

ধারাবাহিকভাবে ৪৮০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন তিনি।

নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন,মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।

এ নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্র ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

গোদাগাড়ীতে বৈধ জমি দখলের অপচেষ্টা, সেচ বন্ধের অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

ধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান

ইনান মুস্তাহিদ সাকিবের ইন্তেকালে জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

টনপ্রতি ৮০০ ডলারের নিচে পেঁয়াজ রপ্তানি করবে না ভারত

স্বাধীনতা দিবস উপলক্ষে আরইউজে’র সভা “আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা

ক্যাম্পাস সংস্কার ও নবীন বরণ আয়োজনের দাবিতে ছাত্রদল নেতাদের স্মারকলিপি: ভিডিও