Friday , 28 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রমজান উপলক্ষে ১২৯৫ বিদেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

প্রতিবেদক
sonynews
February 28, 2025 11:24 am

অনলাইন ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ ছাড়া রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যেকোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, শেখ মোহাম্মদ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত বন্দিদের ওপর আরোপিত সমস্ত জরিমানা এবং সাজা মাফ করবেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবেন তারা যেন নতুন জীবন শুরু করতে পারেন। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতে প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় বিশেষ দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়।

গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীর যাবজ্জীবন সাজা পেয়েও ধরাছোঁয়ার বাইরে চিট রাসেল মানি লন্ডারিং তদন্তের দাবি

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান

McClintock’s 15th century claims and suggests that

নগরীতে দুই মাদকসেবি সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুই কর্মকর্তার দ্বন্দ্বের জেরে আমনুরা খাদ্য গুদামে ব্যাপক হট্রগোল

রাজশাহীতে মুখ ও দন্ত রোগের চিকিৎসায় সিটি স্মাইল ডেণ্টাল কেয়ারের যাত্রা শুরু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬টি ভারতীয় মহিষ জব্দ

রাজশাহী নগরীতে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেপ্তার

বাসের সাথে মাইক্রবাসের সংঘর্ষ নিহত ১৩