শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:১৮ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্ট কৃষি প্রযুক্তির সফল প্রয়োগ হচ্ছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন গবেষক—প্রফেসর ড. জুবায়ের আল মাহমুদ, প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম ও প্রফেসর ড. মো. হাসানুজ্জামান—এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন।

ঢাকা ব্যাংক পিএলসি-এর সহায়তায় পরিচালিত প্রকল্পের আওতায় খরা সহনশীল ও অধিক উৎপাদনশীল জাতের চাষাবাদ চলছে। নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ জাতের আলু, বিনা সরিষা-৯, বিনা মসুর-৬ এবং উন্নত জাতের খিরা চাষের মাধ্যমে কৃষকেরা লাভবান হচ্ছেন।

গোদাগাড়ীর মোহনপুরের কাজীপাড়া মাঠের প্রদর্শনী প্লটে আলু হারভেস্ট করে দেখা গেছে, প্রচলিত জাতের তুলনায় ফলন প্রায় ৪০% বেশি হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, দেশি আলুর তুলনায় ‘ভ্যালেন্সিয়া’ জাতের ফলন বেশি ও সময়ও কম লাগে। বিঘাপ্রতি প্রায় ১০০ বস্তা আলু উৎপাদন হওয়ায় তারা লাভবান হচ্ছেন।

সিএসআর ফান্ডের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও সারসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে। এই প্রকল্প দীর্ঘমেয়াদে কৃষকের জীবনমানের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রদর্শনী প্লটের আলু চাষী  কৃষক জসীম উদ্দীন ও গোলাম মোস্তফা জানান সাধারণ আলুর চেয়ে নেদারল্যান্ডের ভ্যালেন্সিয়া জাতের আলুর ফলন বেশি। দেশি  জাতের  চেয়ে সময়ও কম লাগে। বিঘা  প্রতি ফলন প্রায় ১০০ বস্তা। এতে করে আমরা কৃষকেরা লাভবান হচ্ছি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

কাউন্সিলরবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীকে শিল্পসমৃদ্ধ কর্মসংস্থান নগরীতে রূপান্তরের প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তলসহ শিবিরের সভাপতি গ্রেফতার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলকে রাসিক প্রশাসকের অভিনন্দন

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক শুমারি-২০২৪: রাজশাহী বিভাগে ১৬.৮ লাখ প্রতিষ্ঠানে কর্মরত ৩৪ লাখের বেশি মানুষ

পাবনায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল সেই যুবক জামায়াত কর্মী!

ঢাকায় আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার দীপু মনি