বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় আরএমপির প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি, রাজশাহীর আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

কর্মশালায় পুলিশ কমিশনার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তাদের ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন। তিনি বলেন, সুন্দর ও সদাচরণপূর্ণ কথার মাধ্যমে আগতদের সন্তুষ্ট করতে হবে এবং দ্রুত সেবা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, হেল্প ডেস্কের কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করবে। কোনো ভিকটিমকে যদি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (OCC) বা অন্য কোথাও পাঠানো প্রয়োজন হলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্রুত সেবা দিতে নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়োজিত অফিসার ও ফোর্স, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরএমপির ১২ থানার অফিসার ইনচার্জবৃন্দ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার

রাজশাহী নগরীতে ৩ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল ফোন উদ্ধার

চারঘাটে ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

রাজশাহীর দুর্গাপুরে প্রতিনিধি কমিটি দিল জাতীয় নাগরিক কমিটি

শিক্ষার্থীদের দখলে রাজশাহীর রাজপথ, শোক পালন করেননি কেউ

রাজশাহীতে শিয়াল মারার ফাঁদে যুবকের মৃত্যু

মাঝার দিয়ার চরে ফ্রি মেডিকেল ক্যাম্প পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

আহত কিশোরের চিকিৎসায় বাধার দেওয়ার অভিযোগ হাসপাতাল স্টাফের বিরুদ্ধে

মৃত্যুর আগে শিক্ষকের চিঠি,মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে ঃ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তারেক রহমানের নিন্দা