Monday , 24 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছিনতাই-ডাকাতি দমনে আজ থেকেই মাঠে যৌথ বাহিনী: আইজিপি

প্রতিবেদক
sonynews
February 24, 2025 10:14 am

নিজস্ব প্রতিবেদক: ছিনতাই ও ডাকাতি রোধে আজ থেকেই মাঠে নামছে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট—ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে এক কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দিন-রাত নির্বিশেষে ছিনতাই বেড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নেওয়া হয়েছে। যৌথ বাহিনী টহল কার্যক্রম শুরু করছে। এর মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয় কি না, তা দেখা হবে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি জানান, অপারেশন ডেভিল হান্ট নামের এই বিশেষ অভিযানে সমাজবিরোধী, সন্ত্রাসী ও চোরাকারবারিদের দমন করা হবে।

এদিকে, রোববার গভীর রাতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা কঠোর হাতে তাদের দমন করব। আওয়ামী লীগের যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের ঘুম হারাম করে দেব।’

তিনি আরও জানান, সোমবার থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে এবং যেখানেই অপরাধ সংগঠিত হবে, সেখানেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেন। রাজু ভাস্কর্যের পাদদেশে তারা তার পদত্যাগের আল্টিমেটাম দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে পিস্তলসহ ‘ককটেল মুরাদ’ গ্রেফতার

রাজশাহীতে জেলা পরিষদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

পুঠিয়ার শতবর্ষী ঐতিহ্যে মুগ্ধ ব্রুনেইর রাষ্ট্রদূত

রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৬

রাজশাহী পবা উপজেলা ইউএনও’র ভায়ের হাতে কোটি টাকার প্রকল্প

পুতিনের ‘অবৈধ দখলকে’ স্বীকৃতি দেবো না: ইউরোপীয় কাউন্সিল

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে নাহানের ব্যানার ও ফেস্টুন

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

সৌদি আরবে প্রথম অ্যালকোহলের দোকান খোলার উদ্যোগ

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার