শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় গরম পানিতে পড়ে দগ্ধ হওয়া এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
মৃত কয়েদির নাম শ্রী বিপুল কুমার (৩৩)। তার কয়েদি নং ২১৬৭/এ। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার লক্ষ্মীপুর ভান্ডারপুর এলাকার শ্রী সুনীল চন্দ্র সরকারের ছেলে। ২০১০ সালে নওগাঁ সদর থানার মাদক মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ১০ ফেব্রুয়ারি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রান্নার সময় পা পিছলে ফুটন্ত গরম পানিতে পড়ে বিপুল দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় কারাকর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালে ভর্তি করে। বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বিপুলের শরীরের ২০ শতাংশ পুড়ে গিয়েছিল। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।
এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় জানান, একজন কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফের বেড়েছে ডিম ছোলা ও পাম তেলের দাম

মায়ের জন্য জেলগেটে অপেক্ষা দুই শিশুর, কারাগারে দুধের সন্তানসহ শিল্পী

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

মুরগির খামারে লোকসান, ছাগলে আশা দেখছেন জাকারিয়া

বিএসটিআই সনদ ছাড়াই পাইপ উৎপাদন, রাজশাহীতে কারখানাকে এক লাখ টাকা জরিমানা

রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের

স্ত্রীকে দিয়ে ব্লেকমেইল করে টাকা আদায়, এএসআই ক্লোজড

রাজশাহীর সবচেয়ে প্রবীণ সংবাদপত্র ব্যবসায়ী হেকমতউল্লাহ আর নেই

রাজশাহীতে রিভলবার ও মাদকসহ কোচিং সেন্টার পরিচালক গ্রেপ্তার

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি