শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মেহেরচন্ডীতে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সিফাতুল্লাহ সিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থার তার লাশ ঝুলছিল। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় চন্দ্রিমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার সহপাঠী ও শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি সে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্থ ছিলো।

এছাড়া কিছু দিন আগেই তার মা মারা যায়। হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি।

রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না।’

ওসি জানান, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজশাহী