• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২২

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস নিজেদের নিজেরা দাফন করার ইতিহাস। বাকশাল কায়েম করে শেখ মুুজিব একবার দাফন করে গিয়েছিলেন। ২০২৪ সালে তাঁর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন। তিনি গতকাল বিকালে কক্সবাজার জেলা বিএনপির সমাবেশে এ কথা বলেন।

তিনি মন্তব্য করেন, জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে, হাসিনা একজন বিশ্ব খুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাহউদ্দিন বলেন, যদি আপনাদের নিয়ত সাফ থাকে, তাহলে অতি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে সদিচ্ছার প্রমাণ দিন। জনগণের কথা শুনুন, দ্রব্যমূল্য কমান।

কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮