শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: একমাত্র যুগ্ম সম্পাদক পদে ভোট, বাকি ১০ পদে বিএনপি সমর্থিতদের জয়

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: নাটোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি সমর্থিত ১০ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচনে ১১টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সীমা ছিল গতকাল বেলা ২টা পর্যন্ত। এর আগে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বৃদ্ধির জন্য আবেদন করেন। আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আরও এক ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশন সভাপতি, সম্পাদকসহ ১০ পদপ্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তাঁরা সবাই বিএনপি সমর্থিত প্রার্থী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় আগামী বৃহস্পতিবার শুধু ওই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে রুহুল আমিন তালুকদার, সিনিয়র সহসভাপতি এস এম লুৎফর রহমান, সহসভাপতি রফিক আহাম্মদ, সাধারণ সম্পাদক শরীফুল হক, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, পাঠাগার সম্পাদক সুদীপ্ত সাওন, নিরীক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাঈদুল ইসলাম, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান প্রামাণিক ও মহিলা সম্পাদিকা পদে দিনাই তাছরিন নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে টিসিবি পণ্য পাচারের অভিযোগ. আটকের পর খোলা বাজারে বিক্রি

রাজশাহীতে তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর অবস্থান: নিয়মিত সাঁড়াশি অভিযানের ঘোষণা ডিসির

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

পাবনায় চরমপন্থি সংগঠনের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক জামি রহমানের মৃত্যু

নগরীতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বৃদ্ধিকরণ ও অবিহিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

ডিবি-থানার যৌথ অভিযানে গোদাগাড়ীর মাদক কারবারি আজাদ আটক

যানবাহন সংকটের শঙ্কায় রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা আগেই ঢাকায়