মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে চলমান গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার শুরু

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত ২০২৪-২০২৫ অর্থবছরে চলমান গবেষণা প্রকল্প সমূহের পরিচালকগনের অগ্রগতি বিষয়ক দিনব্যাপী এক সেমিনার শুরু হয়েছে। সেমিনারে ৭৩ জন প্রকল্প সমূহের পরিচালক ২০২৪-২০২৫ অর্থবছরে তাদের চলমান গবেষণা প্রকল্প সমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করবেন।
দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯ টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন এবং চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সৌমিক সাহা। দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের সমাপনী অনুষ্ঠান সন্ধ্যায় ৭ টায় অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

রাজশাহীতে খুন হওয়ার নাটক সাজিয়েও রক্ষা পেলো না যুবক

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

লক্ষীপুরে জেনারেল হাসপাতালে হামলা-ভাঙচুর: শেয়ারহোল্ডারকে ছুরিকাঘাত করে ২০ লাখ টাকা লুট

জাপানের সঙ্গে রাজশাহীর সম্পর্কের নতুন যাত্রা শুরু

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

এমপি এনামুলকে শিবিরের সভাপতি বলায় মিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আসাম কলোনিতে চোরের কৌশল ব্যর্থ, সাইকেলসহ পুলিশের হাতে জনি

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে