রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সারাদেশে ‘বন্ধ’ হয়ে যেতে পারে ট্রেন চলাচল

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৭, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নানান দাবিতে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ফলে আজ রোববার (২৭ আগস্ট) রাত থেকে সারা দেশে বন্ধ হয়ে যেতে পারে ট্রেন চলাচল। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় এ ঘোষণা দিয়েছেন তারা।

রানিং স্টাফরা জানিয়েছেন, হেডকোয়ার্টারে তাদের ৮ ঘণ্টার ডিউটি শেষে ১২ ঘণ্টা বিশ্রাম করার কথা। কিন্তু কর্মী সংকট থাকায় তারা ৭-৮ ঘণ্টা বিশ্রাম করে আবার কাজে নেমে যেতেন। কিন্তু রেলওয়ে তাদের স্বার্থের বিষয়ে আন্তরিক নয়। এর প্রতিবাদে আন্দোলনে নামতে যাচ্ছেন তারা।

জানা গেছে, রেলওয়ের স্বার্থে রানিং স্টাফকে তার বিশ্রামের সময়েও কাজে যুক্ত করলে বাড়তি ভাতা-সুবিধা দেওয়া হয়। যা ‘মাইলেজ’ সুবিধা হিসেবে পরিচিত। ২০২১ সালের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এ সুবিধা সীমিত করতে রেল মন্ত্রণালয়কে চিঠি দেয়। চিঠিতে আনলিমিটেড মাইলেজ সুবিধা বাদ দিয়ে সর্বোচ্চ ৩০ কর্মদিবসের সমপরিমাণ করার কথা জানায়। এছাড়া পেনশন ও আনুতোষিক ভাতায় মূল বেতনের সঙ্গে পাওয়া ভাতা যোগ করার বিষয়টি বাদ দেওয়া হয়।

সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, গত ২০ আগস্ট রেলমন্ত্রী, সচিব এবং রেলওয়ে মহাপরিচালক ডেকেছিলেন। নেতাকর্মীরা সেদিন উপস্থিত হয়ে কথা বলেছেন। কিন্তু রেলমন্ত্রী ভালো ব্যবহার করতে পারেননি। তিনি হুমকি দিয়েছেন। আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। এরই মধ্যে প্রায় সাড়ে তিন বছর সময় দেওয়া হয়েছে। ১৬০ বছর ধরে চলা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা তো স্টাফরা মানবে না।

এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান গণমাধ্যমকে বলেন, রানিং স্টাফদের সঙ্গে মন্ত্রীর মিটিং হয়েছে। তিনি স্টাফদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করেছেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নেসকো পরিচালকের বদলি, আরডিএ প্রধান নির্বাহী কর্মকর্তার পদায়ন

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

‘বুকে বল রাখেন, মনোবল হারাবেন না’-ইনুকে দীপু মনি

জুলাই সনদ ও পি.আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের মানববন্ধন

শেখ হাসিনা বলতেন মানুষকে গণতন্ত্র দিয়েছি, কিন্তু কত নিয়েছেন তা বলেননি!: রিজভী

নির্বাহী পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিএমডিএতে রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, মামলা ও অস্থিরতার সৃষ্টি!

ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভাগীয় প্রধানদের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

Experienced a surge in popularity during the 1960s