রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী শিক্ষাবোর্ডের নতুন ডিডি ইব্রাহিম হোসেন

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৬, ২০২৫ ২:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (ডিডি) (হিসাব ও নিরীক্ষা) হিসাবে যোগদান করলেন সরকারী আজিজুল হক কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইব্রাহিম হোসেন। রোববার বিকেল পাঁচটার দিকে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলামের কাছে পদায়নপত্র দিয়ে যোগদান করেন।
ইব্রাহিম হোসেন বিসিএস এ যোগদানের পূর্বে ফিনান্সিয়াল অর্গানাইজেশন, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংকিং প্রতিষ্ঠান সহ কমপক্ষে দশটি প্রতিষ্ঠানে যথেষ্ট সুনাম ও পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। তিনি বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ইউনিভার্সিটি অফ নটিংহাম থেকে এম এ ইন এডুকেশন ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন পথশিশুদের নিয়ে কাজ, অ্যাডভেঞ্চারাস জার্নি এবং স্কিল ডেভেলপমেন্টসহ চারটি ক্যাটাগরিতে কাজ করবার জন্য তিনি স্কটল্যান্ডের ডিউক অব এডিনবার্ড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন। নায়েমের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাচ ১৫০ তম বুনিয়াদি প্রশিক্ষণে তিনি সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে তিনি মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন ভ্রমণ করেছেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার অন্তর্গত কালাই উপজেলার থুপসারা গ্রামে।
যোগদানের পর তার অনুভূতি জানতে চাইলে ইব্রাহিম হোসেন বলেন, আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব সততা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া সবচেয়ে অযোগ্য মাহবুব মোর্শেদ: আজাদ মজুমদার

মে দিবসে আরইউজের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নিশ্চত করতে হবে

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পালিয়েছে গডফাদার

The Right Hand of Business IT World

10 Places To Travel With Your Dog

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ', রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ’, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

ভারত দৃঢ় ভাবে রয়েছে ইজ়রায়েলের পাশে’, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বললেন ‘আমাদের ওপর অনেক চাপ’

স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ