সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ ছিল ৫ ঘন্টা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৩, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় ৫ ঘন্টা।

তিতুমীর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস এবং খুলনাগামী মহানন্দা মেইল নিজ নিজ গন্তব্যস্থানে ছেড়ে যায় সাড়ে ৫ ঘন্টা বিলম্বে। বেলপুকুর থেকে ক্লিয়ারেন্স পাবার পর ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটার পরিবর্তে রাজশাহী স্টেশন ছাড়ে সকাল ১১:৪৭ মিনিটে। স্টেশন কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে বেলা ১২:২৫ মিনিটে। অন্যদিকে, খুলনাগামী মহানন্দা ট্রেনটি ছাড়বে বেলা ১২:৪০ মিনিটে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে বেলা ১২টার পর থেকে রাজশাহীর সাথে ট্রেন যোগযোগ পুনরায় স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে ছিল। যাত্রীরা স্টেশনে ট্রেনে ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

স্টেশন ব্যবস্থাপক জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

আরএমপির পৃথক অভিযানে ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বিপুল টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ বিশাল ফুড এন্ড ইন্ডাস্ট্রিজের  

সারদা পুলিশ একাডেমি থেকে এসপি তানভীর গ্রেফতার

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

নেপালে বিমানবন্দরে পা রাখতেই গ্রেপ্তার ক্রিকেটার লামিচানে

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

কেশরহাটে নাবিল ফিডের পক্ষ থেকে উঠান বৈঠক ও গোডাউন উদ্বোধন

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫