মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী চন্দ্রিমা থানা এলাকায় ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
sonynews
মার্চ ১৭, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ সংলগ্ন একটি লেবু বাগানে অভিযান পরিচালনা করে।

অভিযানে বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) ইউনিটের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২১টি ককটেল উদ্ধার করেন। এছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব ককটেল ও অস্ত্র সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের

বগুড়ায় রথযাত্রা, বিদ্যুৎস্পর্শে মৃত বেড়ে ৬

সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মানজালের সীমাহীন দুর্নীতি, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রাজশাহীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

‘সাইবার হামলায়’ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

১০০ পদে চাকরির সুযোগ, নিয়োগ নিজ নিজ জেলায়

১০০ পদে চাকরির সুযোগ, নিয়োগ নিজ নিজ জেলায়

ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে’

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন