• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নাটোর লালপুরে বিদ্যালয়ের বাথরুমের গ্রিল ভেঙে দুর্র্ধষ চুরি

প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ১:৩১

নাটোর লালপুরে বিদ্যালয়ের বাথরুমের গ্রিল ভেঙে দুর্র্ধষ চুরি

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে একটি বিদ্যালয় অফিস কক্ষে বাথরুমের গ্রিল ভেঙে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ৮ জানুয়ারি ভোর রাতে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এজাহার সুত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার ছুটি শেষে বিদ্যালয়ের অফিস কক্ষ তালা দিয়ে প্রধান শিক্ষক ও কর্মচারীরা বাড়ি চলে যান। বুধবার সকালে বিদ্যালয়ের অফিস খোলার পর দেখা যায় ভেতরের জিনিসপত্র আসবাবপত্র, ভাঙচুর এবং কাগজপত্র তছনছ করে ফেলে রাখা আছে। এসময় কক্ষের বিভিন্ন জিনিসপত্রের খোঁজ করে দেখা যায় ১৬ ইঞ্চির একটি এলইডি টিভি, তিন কেজি ওজনের কাঁসার তৈরি একটি ঘন্টা, একটি অণুবীক্ষণ যন্ত্র ও কিছু কাগজপত্রসহ ৬০ হাজার টাকা মূল্য মানের জিনিসপত্র কে বা কারা নিয়ে গেছে। এঘটনায় লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক তপন কুমার রায় জানান বুধবার ভোর রাতে অফিস কক্ষে বাথরুমের পেছনে জানালার গ্রিল কেটে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনার পর চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে লালপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ এব্যাপারে সহযোগিতা করতে আশ্বস্ত করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

জামায়াত আমিরের জয়
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ১:৩১
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫ ১:৩১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮