• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ১১:৪৫

রাজশাহীতে জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

আজ (৪ জানুয়ারি) শনিবার নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র উপহার প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আক্তারসহ কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮