Sunday , 29 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪

প্রতিবেদক
sonynews
December 29, 2024 12:30 pm

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মাসুদ রানা(৪৩) ও মো: ইনজামামুল হক কানন (২৮)। মাসুদ রানা রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি দক্ষিনপাড়া এলাকার মো: মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী মনাগরীর বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও ইনজামামুল হক রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মো: একরামুল হকের ছেলে। সে ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত