Thursday , 19 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের সহকারী প্রকৌশলীকে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
sonynews
December 19, 2024 2:35 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপির অবসরজনিত বিদায়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সিটিহল সভাকক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৌশল বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে কর্মকর্তারা বিদায়ী সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন।

রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী সজীবুর রহমান। অনুষ্ঠানে বিদায়ী সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী বক্তব্য রাখেন।

এ সময় প্রকৌশল বিভাগের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত