সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৯, ২০২৪ ৫:৩৮ অপরাহ্ণ

ঢাকা প্রতিনিধি: রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মোছাঃ আকলিমা খাতুন (৩৮) ও নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)।

সোমবার (৯ ডিসেম্বর ) বিকেল ৪টায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতালের সামনে কতিপয় মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের ৯ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর

গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন মিসরীয় নারী

শ্রম আইন না মেনে অতিরিক্ত ওজনের আলুর বস্তা হিমাগারে ঢোকাতে বাধ্য করছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা

রাজশাহীতে হরিজন পরিবারে সন্ত্রাসী তাণ্ডব: এক পরিবারে হামলা, আরেকটিতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তিন দফা দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ